LEDAAR · Cash on delivery · Dhaka ৳70 · Outside Dhaka ৳130 ·LEDAAR · Cash on delivery · Dhaka ৳70 · Outside Dhaka ৳130 ·LEDAAR · Cash on delivery · Dhaka ৳70 · Outside Dhaka ৳130 ·LEDAAR · Cash on delivery · Dhaka ৳70 · Outside Dhaka ৳130 ·LEDAAR · Cash on delivery · Dhaka ৳70 · Outside Dhaka ৳130 ·LEDAAR · Cash on delivery · Dhaka ৳70 · Outside Dhaka ৳130 ·LEDAAR · Cash on delivery · Dhaka ৳70 · Outside Dhaka ৳130 ·LEDAAR · Cash on delivery · Dhaka ৳70 · Outside Dhaka ৳130 ·
LEDAAR

Leather care

চামড়ার জুতোর যত্ন

একটু যত্নে আসল চামড়ার জুতো বছরের পর বছর নতুনের মতো থাকে।

  • নিয়মিত পরিষ্কার

    পরার পর নরম ব্রাশ বা শুকনো কাপড়ে ধুলো মুছুন। মাসে একবার একই রঙের ক্রিম পালিশ দিন।

  • পানিতে ভিজলে

    কাগজ বা খবরের কাগজ ভরে ছায়ায় শুকাতে দিন। চুলা, হিটার বা রোদে শুকাবেন না — চামড়া ফেটে যায়।

  • সংরক্ষণ

    শুকনো, বাতাস চলাচল করা জায়গায় কাপড়ের ব্যাগে রাখুন। প্লাস্টিকে মোড়ালে ছত্রাক পড়তে পারে।

  • দীর্ঘস্থায়ী করতে

    একই জুতো টানা প্রতিদিন না পরে মাঝে বিশ্রাম দিন। শু-ট্রি বা কাগজ ভরে রাখলে আকৃতি ঠিক থাকে।

যা করবেন না

  • ওয়াশিং মেশিনে বা সাবান-পানিতে ধোবেন না।
  • অ্যালকোহল, থিনার বা কড়া কেমিক্যাল লাগাবেন না।
  • সরাসরি আগুন বা রোদে শুকাবেন না।

সাধারণ প্রশ্ন

ডেলিভারি কতদিনে পাব?

ঢাকায় সাধারণত ১–২ দিন, ঢাকার বাইরে ২–৪ দিন। ডেলিভারি চার্জ ঢাকায় ৳70, বাইরে ৳130।

কীভাবে পেমেন্ট করব?

এখন ক্যাশ অন ডেলিভারি — পণ্য হাতে পেয়ে টাকা দেবেন।

সাইজ ঠিক না হলে কী করব?

ডেলিভারির ৩ দিনের মধ্যে জানালে সাইজ বদলে দেওয়া হয়; আসা-যাওয়ার ডেলিভারি চার্জ গ্রাহকের।

আমার সাইজ কীভাবে বুঝব?

পণ্যের পাতার সাইজ চার্ট দেখুন। দুই সাইজের মাঝামাঝি হলে বড়টা নিন অথবা হোয়াটসঅ্যাপে পায়ের মাপ জানিয়ে পরামর্শ নিন।

নতুন চামড়ার জুতো একটু টাইট লাগছে কেন?

আসল চামড়া পায়ের আকারে ধীরে ধীরে বসে যায়। প্রথম কয়েক দিন অল্প সময় করে পরুন।

অর্ডার কোথায় আছে জানব কীভাবে?

অর্ডার নম্বর ও মোবাইল নম্বর দিয়ে অর্ডার ট্র্যাক পাতায় দেখুন।

আরও জানতে এক্সচেঞ্জ পলিসি দেখুন।